"আপনি কি হাতি হবেন? নাকি মানুষ! সিদ্ধান্ত আপনার" সমাজ আপনাকে হাতি বানাতে চায়! আপনিকি সেই হাতি হবেন নাকি মানুষ হবেন সেটা একটু ভাবুন। আমার কথায় ঘাবড়ে যাওয়ার কোন কারণ নেই। আসুন হাতির গল্পটি শুনি তার পর নিজেদের সাথে মিলিয়ে দেখি সত্যিই আমরা সেই হাতি হচ্ছি নাকি মানুষ হচ্ছি। পাবত্য চট্টগ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে এক লোক দেখলেন রাস্তায় বিশাল একটা হাতি একটা ছাগল বাধা রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে।লোকটি অবাক হয়ে হাতির মালিককে বললেন আপনিতো মহা বোকার বোকা। এতো বিশাল একটা হাতিকে এই ছাগল বাধা রশি দিয়ে বেধেছেন কেন? ওতো ছিড়ে চলে যাবে। মালিক একটু হাসি দিয়ে বললেন ওই বিশাল হাতিটা এই সামান্য রশিটাও ছিড়তে পারবেনা। লোকটা অবাক হয়ে জানতে চাইলো কেন ছিড়তে পারবেনা। হাতির গায়েতো বিশাল শক্তি। সে এর চেয়ে দশগুন মোটা রশিও অনায়াসে ছিড়ে ফেলতে পারে। বিশাল বিশাল গাছ শুড় দিয়ে টেনে উপড়ে ফেলতে পারে। আর এ তো সামান্য ছাগল বাধা রশি। তার কথা শুনে হাতির মালিক বললেন আপনার কথা ঠিক আছে তবে এই বিশাল হাতিটি এই সামান্য রশিটিও ছেড়ার ক্ষমতা রাখেনা। ও যখন খুব ছোট ছিল তখনও এই রশিটা দিয়েই ওকে বেধে রাখতাম আর ...
পোস্টগুলি
নভেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে