বাবা......
মায়ের পেটে থাকতে
আমার খুব বাবাকে দেখতে ইচ্ছে হতো।
বাবার তখন আমাকে দেখতে ইচ্ছে হতো কিনা
বলতে পারি না।
বাবা দেখতে কেমন, কিভাবে হাসেন, কথা বলেন...
একেকবার মনে হতো তিনি ফেরেশতার মতো।
অথচ যতবার মাকে কাঁদতে শুনেছি
বাবাকে জগতের নিষ্ঠুরতম লোক বলে মনে হতো।
ঘৃণা হতো। তার মুখ না দেখার ইচ্ছেরা
চেপে বসত তখন। মা কাঁদতে কাঁদতে নানাবাড়ি
চলে যেত। কিন্তু পৃথিবী ছাড়া
আমার আর কোথাও যাবার ছিল না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন