-কি করছো?
– ছবি আকঁছি।
- ওটা তো একটা বিন্দু।
– তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে
কেন্দ্র হবে তুমি
আর আমি হবো বৃত্তাবর্ত।
- কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই
না
আমি চাই অসীমের অধিকার।
– একটু অপেক্ষা করো. . . এবার দেখো।
ওটা কি? ওটা তো মেঘ।
– তুমি ছুঁয়ে দিলেই আকাশ হবে।
তুমি হবে নি:সীম দিগন্ত
আরআমি হবো দিগন্তরেখা।
- কিন্তু সে তো অন্ধকার হলেই
মিলিয়ে যাবে
আমি চিরন্তন হতে চাই।
– আচ্ছা, এবার দেখো।
- একি! এ তো জল।
– তুমি ছুঁয়ে দিলেই সাগর হবে
তিনভাগ জলের তুমি হবে জলকন্যা
আর আমি হবো জলাধার।
- আমার যে খন্ডিতে বিশ্বাস নেই
আমার দাবী সমগ্রের।
– একটু অপেক্ষা করো,
এবার চোখ খোল।
- ওটা কি আঁকলে? ওটা তো একটা হৃদয়।
– হ্যাঁ, এটা হৃদয়।
যেখানে তুমি আছো অসীম মমতায়,
চিরন্তন ভালোবাসায়
এবার বলো আর কি চাই তোমার?
- সারাজীবন শুধু ওখানেই
থাকতে চাই।
– ছবি আকঁছি।
- ওটা তো একটা বিন্দু।
– তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে
কেন্দ্র হবে তুমি
আর আমি হবো বৃত্তাবর্ত।
- কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই
না
আমি চাই অসীমের অধিকার।
– একটু অপেক্ষা করো. . . এবার দেখো।
ওটা কি? ওটা তো মেঘ।
– তুমি ছুঁয়ে দিলেই আকাশ হবে।
তুমি হবে নি:সীম দিগন্ত
আরআমি হবো দিগন্তরেখা।
- কিন্তু সে তো অন্ধকার হলেই
মিলিয়ে যাবে
আমি চিরন্তন হতে চাই।
– আচ্ছা, এবার দেখো।
- একি! এ তো জল।
– তুমি ছুঁয়ে দিলেই সাগর হবে
তিনভাগ জলের তুমি হবে জলকন্যা
আর আমি হবো জলাধার।
- আমার যে খন্ডিতে বিশ্বাস নেই
আমার দাবী সমগ্রের।
– একটু অপেক্ষা করো,
এবার চোখ খোল।
- ওটা কি আঁকলে? ওটা তো একটা হৃদয়।
– হ্যাঁ, এটা হৃদয়।
যেখানে তুমি আছো অসীম মমতায়,
চিরন্তন ভালোবাসায়
এবার বলো আর কি চাই তোমার?
- সারাজীবন শুধু ওখানেই
থাকতে চাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন