আমাদের মূল সমস্যা হলো, একটি পেশা নিশ্চিত করা, যা কিনা চাকুরি—এমন বদ্ধমূল ধারণা আমাদের মনে-প্রাণে তাড়িত করে শৈশব থেকেই। এর জন্য সর্বাগ্রে দায়ী আমাদের পিতা-মাতা, তারপর পরিবার-পরিজন ও পরিপার্শ্ব, কেন না তারা আমাদের এই ধারণা দিতে বা সেভাবে তৈরী করতে ব্যর্থ যে, চাকুরি ছাড়াও নানা উপায়ে পেশা নির্ধারণ করা যেতে পারে। কিন্তু তা হয় না, ফলে আমাদের অধিকাংশই একটিমাত্র চাকুরি নিশ্চিত করা ও তা টিকিয়ে রাখার জন্য জীবনের অনেক স্বার্থ ত্যাগ করে, এবং বেঁচে থাকতে থাকতে নিজের ভেতরে নিজেরাই সংকীর্ণ ও ক্ষুদ্র হয়ে ওঠে!
তাই বলব, যত প্রয়োজন-ই হোক না কেন, চাকুরিতে যোগদানের ক্ষেত্রে নিচের কাজগুলো করবেন নাঃ
১. কোনো নির্দিষ্ট সময়ের চুক্তিপত্রে স্বাক্ষর করবেন না। কেন না জব কোনো চুক্তিপত্র নয়, যতক্ষণ না সেটা চুক্তিভিত্তিক নিয়োগ।
২. সাদা কাগজে স্বাক্ষর করে চাকুরীতে যোগ দেবেন না। এই কাগজ পরবর্তিতে আপনার জন্য বিশাল সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
৩. সিকিউরিটি চেক/ব্ল্যাংক চেক দিয়ে চাকুরিতে যোগ দেবেন না। তবে আপনার যদি মনে হয় যে, কোম্পানি আপনাকে চেক গ্রহণের যথাযথ প্রমাণ, কি কারণে সেটি নিচ্ছে বা পরবর্তীতে কি কি কারণে তা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, এমন নথি সরবরাহ করে, তবে দিতে পারেন, কিন্তু অবশ্যই সেটি কোম্পানীর নামে Account Payee দেবেন। তবে এটিও আইন বিরোধী।
৪. নিজের কোনো সনদের Original কপি জমা দেবেন না।
৫. Offer/Appointment Letter না পেলে অন্তত Joining Letter যথাযথ স্বাক্ষরসহ অবশ্যই গ্রহণ করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি