প্রশ্নঃ আমরা বন্ধুরা মিলে এগ্রো বিজনেস শুরু করব বলে সিদ্ধান্ত নিয়েছি।
এ লক্ষে আমরা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি।
দয়া করে আমাদেরকে দুইটি বিষয় জানাবেনঃ
১। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারবে?
এবং
২। নিবন্ধনে কত টাকা খর‍চ পরবে?
#উত্তরঃ ১। ৫০ জন ।
অর্থাৎ কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন শেয়ারহোল্ডার থাকতে পারবে।
২। নিবন্ধনের খরচ অনুমোদিত মূলধন (Authorized Capital) এর উপর নির্ভর করে। আপনি আর,জে,এ্‌সসি (RJSC) এর ওয়েবসাইট থেকেও তা জানতে পারেন।
তবে উক্ত খরচের সাথে লিগ্যাল ফি এবং কিছু খরচ (যাকে আমরা Miscellaneous Costs বলে থাকি)যোগ হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, কোম্পানির Memorandum & Articles of Association অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিধায় ড্রাফটিং এর জন্য ফটোকপির দোকানের পরিবর্তে এ বিষয়ে অভিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হওয়া উচিত। এর ফলে আপনি ভবিষ্যত অনেক ঝামেলা থেকে মুক্তি পাবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি